কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২ জুন, ২০২১ এ ১০:৩৩ PM

নিয়ন্ত্রকের জীবন বৃত্তান্ত

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

শেখ কামরুল হাসান

নিয়ন্ত্রক (উপসচিব)

চা-বাগান শ্রমিক ভবিষ্য তহবিল।

 

চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ের নিয়ন্ত্রক শেখ কামরুল হাসান বিসিএস (অডিট এন্ড একাউন্টস) ক্যাডারের ১৫ তম ব্যাচের একজন কর্মকর্তা ও সরকারের উপসচিব। তিনি ২০১৯ সালের ১লা এপ্রিল নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন।

 

তিনি ১৯৬৬ সালের ৫ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম শেখ গোলাম মোস্তফা এবং মাতা মরহুমা সাকেরা বেগম। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১ম বিভাগে এসএসসি, কবি নজরুল সরকারী কলেজ থেকে ১ম বিভাগে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ১ম শ্রেণীতে স্নাতক (১৭ তম স্থান) ডিগ্রী লাভ করেন। তিনি যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয় থেকে সরকারী আর্থ ব্যবস্থাপনায় এম এ ডিগ্রী লাভ করেন।

 

এই কর্মকর্তা ১৯৯৫ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং আর্থ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করার অভিজ্ঞতা সঞ্চয় করেন। তিনি ২০১৬ সালে উপসচিব হিসেবে যোগদান করেন। তিনি সহকারী হিসাব মহা নিয়ন্ত্রক হিসেবে চাকরী জীবন শুরু করেন। পরবর্তীতে প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, ঢাকা এবং ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) পে-২ হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপসচিব হিসেবে নৌ পরিবহন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

 

শেখ কামরুল হাসান দেশে-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বিপিএটিসিতে বুনিয়াদি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমীতে (ফিমা) বিভাগীয় ও বিভিন্ন আর্থিক বিষয়ে প্রশিক্ষণ, সিঙ্গাপুরে ক্যাশ ম্যানেজমেন্ট কোর্স এবং ফিলিপাইনের সিএজি কার্যালয়ে রিস্ক বেইজড অডিট সংক্রান্ত প্রশিক্ষণ উল্লেখযোগ্য। তিনি ফিমা, পিএটিসি এবং এডমিন একাডেমীর আর্থ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক ছিলেন।

 

তিনি কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আর্থিক ও প্রশাসনিক আইনের হ্যান্ডবুক’ নামক পুস্তকের সংকলক হিসেবে খ্যাতি অর্জন করেন। কর্মজীবনে তিনি এশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ ও অস্ট্রেলিয়া ভ্রমণ করেছেন।

 

শেখ কামরুল হাসান বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএসঃ অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বি’ গ্রেড আম্পায়ার হিসেবে কলকাতায় ইডেন গার্ডেনে দুটি ম্যাচ পরিচালনা করেছেন।

 

জনাব শেখ কামরুল হাসান ও মিসেস মাহমুদা আকতার এর পুত্র শেখ মেহেদী শাহরিয়ার হাসান কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক এবং কন্যা তাসনীম সালসাবিল হাসান, ’এ’ লেভেলে অধ্যয়ণরত। 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন